পশ্চিমবঙ্গ সরকারের নতুন আর্থিক সহায়তা প্রকল্প ‘অন্নপূর্ণা যোজনা’ নিয়ে রাজ্যজুড়ে ব্যাপক আগ্রহ দেখা গেছে। ইতিমধ্যেই বহু মহিলা উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে মাসিক ৩,০০০ টাকার প্রথম কিস্তি জমা পড়তে শুরু করেছে। অন্যদিকে, অনেকেই এখনও পর্যন্ত কোনও অর্থ পাননি। ফলে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে—আবেদন করার পরেও কেন টাকা আসেনি? আগামী কয়েক দিনের মধ্যে কি টাকা পাওয়া যাবে? কীভাবে নিজের আবেদন ও পেমেন্ট স্ট্যাটাস দেখা যাবে?

সরকারি সূত্রে জানা গিয়েছে, প্রথম ধাপে যাচাইকরণ সম্পূর্ণ হওয়া বহু উপভোক্তার অ্যাকাউন্টে সরাসরি ডিবিটি (DBT) পদ্ধতিতে অর্থ পাঠানো হয়েছে। যাঁদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট আধারের সঙ্গে সঠিকভাবে সংযুক্ত রয়েছে এবং আবেদনপত্রে কোনও ত্রুটি নেই, তাঁদের অ্যাকাউন্টে টাকা দ্রুত পৌঁছে যাচ্ছে।

যদি এখনও পর্যন্ত আপনার অ্যাকাউন্টে ৩,০০০ টাকা বা অন্য কোনও আর্থিক সহায়তা জমা না হয়ে থাকে, তাহলে আতঙ্কিত হওয়ার কোনও কারণ নেই। প্রথমেই আপনার আবেদনপত্রের বর্তমান অবস্থা পরীক্ষা করুন।

অনেক ক্ষেত্রেই দেখা যাচ্ছে— আধার ও ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্যের অমিল রয়েছে। অনেকের অসম্পূর্ণ আবেদনপত্র রয়েছে অনেকের আবার ভুল মোবাইল নম্বর দিয়েছে। এছাড়াও দেখা যাচ্ছে নথি আপলোডে ত্রুটি রয়েছে। আবার DBT বা NPCI ম্যাপিং সম্পূর্ণ না হওয়া এই কারণগুলির জন্য পেমেন্ট আটকে যেতে পারে।

অনলাইনে স্ট্যাটাস চেক করবেন কীভাবে?

বর্তমানে আবেদনকারীরা ঘরে বসেই নিজেদের আবেদন ও পেমেন্ট স্ট্যাটাস দেখতে পারবেন।

ধাপ ১

সরকারি সামাজিক সুরক্ষা পোর্টালে প্রবেশ করুন।

ধাপ ২

‘Track Application Status’ অপশনে ক্লিক করুন।

ধাপ ৩

এরপর আপনার পরিচয় যাচাইয়ের জন্য নিচের যেকোনও একটি তথ্য ব্যবহার করুন—

  • মোবাইল নম্বর
  • আধার নম্বর
  • ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর

ধাপ ৪

প্রয়োজনীয় তথ্য প্রবেশ করিয়ে ক্যাপচা পূরণ করুন।

ধাপ ৫

‘Search’ বাটনে ক্লিক করলেই আপনার আবেদন গ্রহণ হয়েছে কি না, যাচাইকরণ সম্পন্ন হয়েছে কি না এবং পেমেন্ট অনুমোদিত হয়েছে কি না—সব তথ্য স্ক্রিনে দেখা যাবে।

নতুন আবেদনকারীদের ক্ষেত্রে সাধারণত নিম্নলিখিত নথি প্রয়োজন হয়—

নথির নামপ্রয়োজন
আধার কার্ডবাধ্যতামূলক
ভোটার কার্ডপরিচয় প্রমাণ
রেশন কার্ডপরিবারের তথ্য
ব্যাঙ্ক পাসবইDBT পেমেন্টের জন্য
পাসপোর্ট সাইজ ছবিআবেদনপত্রের জন্য
বসবাসের প্রমাণপত্রঠিকানা যাচাইয়ের জন্য

টাকা দ্রুত পেতে কী বিষয়গুলো খেয়াল রাখবেন?

অভিজ্ঞদের মতে, আবেদন করার পর দ্রুত টাকা পেতে হলে—

  • আধার ও ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক আছে কি না যাচাই করুন।
  • মোবাইল নম্বর সক্রিয় রাখুন।
  • আবেদনপত্রে কোনও ভুল তথ্য দেবেন না।
  • সমস্ত নথি স্পষ্টভাবে আপলোড করুন।
  • আবেদন রসিদ সংরক্ষণ করে রাখুন।

অন্নপূর্ণা যোজনা রাজ্যের লক্ষ লক্ষ মহিলার আর্থিক সুরক্ষা বাড়ানোর উদ্দেশ্যে চালু করা হয়েছে। যদি এখনও আপনার অ্যাকাউন্টে টাকা না এসে থাকে, তাহলে প্রথমেই নিজের আবেদন স্ট্যাটাস পরীক্ষা করুন এবং ব্যাঙ্ক-আধার সংযোগ সঠিক রয়েছে কি না নিশ্চিত করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *