আজ থেকে অন্নপূর্ণা যোজনায় ৩০০০ করে টাকা দেওয়া শুরু করল রাজ্য সরকার। এতদিন পর্যন্ত যারা অনলাইনে বা অফলাইনে আবেদন জানিয়েছেন তাদের আজ থেকেই ৩০০০ করে টাকা দেওয়া হবে ব্যাংক একাউন্টে। এছাড়াও বর্তমানে অনলাইন এবং অফলাইন দুটো পদ্ধতিতে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে এবং তিন মাস পর্যন্ত আবেদন প্রক্রিয়া চলবে। যারা যারা আগে আবেদন জানাবেন তাদের টাকা আগে একাউন্টে ঢুকবে বলে জানিয়েছে রাজ্য সরকার। যারা এতদিন ধরে লক্ষী ভান্ডার প্রকল্পের টাকা পেতে তাদের এবার অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের আওতায় নিয়ে আসা হয়েছে। এজন্য আপনারা আপনাদের স্ট্যাটাস চেক করেও দেখে নিতে পারবেন লক্ষী ভান্ডার থেকে অন্নপূর্ণা ভান্ডারে আপনাদের ডাটা ট্রান্সফার হয়েছে কিনা।

আজ থেকে এই রাজ্যে ৩০০০ টাকা দেওয়া শুরু হলো। প্রথমে রাজ্য সরকার বলেছিল যারা  লক্ষী ভান্ডার প্রকল্পের টাকা পান তারা সরাসরি অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পে টাকা পেয়ে যাবেন। তবে যাচাই করে দেখা গিয়েছেন লক্ষী ভান্ডার প্রকল্পে প্রচুর দুর্নীতি হয়েছে তাই এই দুর্নীতি যাতে না থাকে তার জন্য অন্নপূর্ণা ভাণ্ডারের নতুন করে তথ্য নেওয়া হচ্ছে এবং নতুন করে আবার আবেদন জানাতে বলা হয়েছে। এর আগে যারা লক্ষী ভান্ডার প্রকল্পের টাকা পেতেন তারা সরাসরি অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পে টাকা পাবেন না, এজন্য তাদের অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের ফরম ফিলাপ করে জমা দিতে হবে।

রাজ্য সরকার আরো জানিয়েছেন যারা যারা আবেদন জানাতে পারবেন না বা ফর্মটি ফিলাপ করতে পারবেন না তাদের বাড়িতে গিয়ে আবেদন পত্র সংগ্রহ করা হবে বা ফর্মটি ফিলাপ করে দেওয়া হবে। তবে ইতিমধ্যেই আবেদনপত্র গ্রহণ প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে আপনাদের নিকটবর্তী পঞ্চায়েত অফিস বা ভিডিও অফিসে গিয়ে আপনারা আবেদনের ফর্মটি জমা দিতে পারবেন। এছাড়াও এক্ষেত্রে যারা আগে লক্ষী ভান্ডার প্রকল্পের ১৫০০ ও ১৭০০ করে টাকা পেতেন তারা সকলেই এবার নতুন এই প্রকল্পে 3000 করে টাকা পাবেন।

এই টাকা পাওয়ার জন্য আপনার বেশ কিছু যোগ্যতা থাকতে হবে:

  • আবেদনকারীর বয়স হতে হবে অবশ্যই ২৫ থেকে ৫৯ বছরের মধ্যে।
  • আবেদনকারী কে অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে
  • আবেদনকারীর নিজস্ব ভোটার কার্ড থাকতে হবে
  • SIR নাম বাদ গেলে তার একাউন্টে টাকা দেওয়া হবে না
  • আবেদনকারী নিজস্ব ব্যাংক একাউন্ট থাকতে হবে যেটি অবশ্যই আধার লিঙ্ক হতে হবে এবং DBT লিংক থাকতে হবে।

এক্ষেত্রে আপনাদের বিশেষভাবে সতর্ক করে বলা হচ্ছে কোন ভুল বা অসংগত তথ্য আবেদনপত্রে দেবেন না। আপনাদের যে সমস্ত ডকুমেন্ট রয়েছে এবং আপনাদের যা যা রয়েছে সমস্ত কিছু সঠিকভাবে দেবেন কারণ পরবর্তীকালে এগুলো যাচাই-বাছাই হবে। আপনি যদি ভুল তথ্য দিয়ে আবেদন করেন এবং টাকা পেয়ে যান তাহলে পরবর্তীকালে সমস্যায় পড়তে পারেন। পরবর্তীকালে যদি কোন দুর্নীতি বা ভুল ধরা পড়ে তাহলে সুদ সমেত আপনাকে রাজ্য সরকারের কাছে টাকা ফেরত দিতে হবে এবং আইনি পদক্ষেপ নেওয়া হতে পারে আপনার বিরুদ্ধে।

 

এক্ষেত্রে যাদের নাম SIR ট্রাইবুনালে রয়েছে তারাও আবেদন জানাতে পারবেন এবং তারাও প্রতি মাসে ৩০০০ করে টাকা পেয়ে যাবেন। এছাড়াও এর আগে যারা আবেদন করেছিলেন কিন্তু টাকা পাননি তারাও নতুন করে আবার আবেদন জানাতে পারবেন এবং সমস্ত কিছু ঠিকঠাক থাকলে তারাও প্রতি মাসে তিন হাজার করে টাকা পাবেন।

 

এতদিন পর্যন্ত যারা আবেদন করেছেন তাদের আজ থেকে টাকা দেওয়া হচ্ছে তাই অবশ্যই ব্যাংক একাউন্ট চেক করে দেখে নিতে পারেন। তবে যাদের নাম এখনো পর্যন্ত অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের ট্রান্সফার করা হবে না তারা পূর্ববর্তী লক্ষী ভান্ডার প্রকল্পের মাধ্যমেই  লক্ষী ভান্ডার প্রকল্পের টাকা পেয়ে যাবেন।

অফিসিয়াল ওয়েবসাইট:

https://socialsecurity.wb.gov.in/login

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *