ভারতীয় পরিবারের কাছে কন্যাসন্তানের ভবিষ্যৎ অত্যন্ত গুরুত্বপূর্ণ। কন্যা সন্তান জন্ম হলে অনেকেই চিন্তিত থাকেন, তবে এবার আপনার পরিবারে যদি কন্যা সন্তান জন্মগ্রহণ করে তাহলে আপনার লটারি লেগেছে পাবেন এককালীন ১০ লক্ষ টাকা। তার শিক্ষা, ক্যারিয়ার বা বিয়ের মতো গুরুত্বপূর্ণ লক্ষ্যগুলির জন্য আগে থেকেই পরিকল্পনা করে সঞ্চয় করা প্রয়োজন। তাই কেন্দ্রীয় সরকারের Sukanya Samriddhi Yojana (SSY) বর্তমানে দেশের অন্যতম সেরা ও নিরাপদ বিনিয়োগ প্রকল্প হিসেবে বিবেচিত হচ্ছে। উচ্চ সুদের হার, সরকারি গ্যারান্টি এবং দীর্ঘমেয়াদে বিশাল রিটার্ন—এই তিন কারণে স্কিমটি অভিভাবকদের প্রথম পছন্দ। আপনার পরিবারে যদি একজন কন্যা সন্তান থেকে থাকে তাহলে আপনিও এই প্রকল্পের নাম লেখাতে পারেন।

এই স্কিম কেন এত জনপ্রিয়?
সুকন্যা সমৃদ্ধি যোজনায় মেয়েদের জন্য প্রতি বছর ৮.২% হারে সুদ পাওয়া যায়, যা আজকের দিনে কোনো সঞ্চয় প্রকল্পেই সহজে পাওয়া যায় না। তাই আপনি যদি সঞ্চয় প্রকল্প করতে চান এবং আপনার মেয়ের ভবিষ্যৎ সুরক্ষিত করতে চান তাহলে এই প্রকল্পটি আপনার জন্য দারুন একটি বিশাল বড় প্রকল্প। ১০ বছরের কম বয়সে মেয়ের নামে অ্যাকাউন্ট খোলা যায় এবং এটি মেয়ের ২১ বছর বয়সে ম্যাচিউর হয়। প্রথম ১৫ বছর বিনিয়োগ করতে হয় এবং বাকি সময় অ্যাকাউন্টে শুধু সুদ জমতে থাকে।
বছরে কত জমানো প্রয়োজন? হিসেব দেখুন
অনেক অভিভাবক জানতে চান—শেষে যদি মেয়ের অ্যাকাউন্টে ₹২৩,০৯,১৯৩ জমা করতে হয়, তবে বছরে কত টাকা সঞ্চয় করতে হবে?
এখানে হিসেবটি খুব সহজ—
যদি প্রতি বছর ₹৫০,০০০ করে ১৫ বছর জমা রাখেন, তবে মোট বিনিয়োগ হবে ₹৭,৫০,০০০। এখানে আপনি বছরে ২৫০ টাকা থেকে শুরু করে ১.৫ লাখ টাকা পর্যন্ত জমা দিতে পারবেন। ৮.২% বার্ষিক সুদের হার অনুযায়ী মেয়াদপূর্তিতে এই টাকার পরিমাণ দাঁড়ায় ₹২৩,০৯,১৯৩। চক্রবৃদ্ধি সুদের সুবিধা থাকার কারণেই এই স্কিমে ছোটো বিনিয়োগও বছরের পর বছর বড় অঙ্কে পরিণত হয়।
কে অ্যাকাউন্ট খুলতে পারেন?
এই স্কিমটি শুধুমাত্র ১০ বছরের কম বয়সী মেয়েদের জন্য। যাদের বয়স ১০ বছরের কম এবং পরিবারের কন্যা সন্তান রয়েছে শুধুমাত্র তারাই এই সুবিধা উপভোগ করতে পারবেন এবং আপনার পরিবারেও যদি কন্যা সন্তান থেকে থাকে তাহলে আপনিও এই সুবিধা পাবেন। বাবা-মা বা আইনগত অভিভাবক মেয়ের নামে অ্যাকাউন্ট খুলতে পারেন। এক পরিবার সর্বোচ্চ দুই মেয়ের নামে অ্যাকাউন্ট খুলতে পারবে, তবে যমজ বা ত্রয়ী সন্তানের ক্ষেত্রে ব্যতিক্রম প্রযোজ্য।
সঞ্চয় সীমা ও জমার নিয়ম
এই স্কিমে বছরে ন্যূনতম ₹২৫০ থেকে শুরু করে সর্বোচ্চ ₹১.৫ লাখ পর্যন্ত জমা করা যায়। আপনারা এখানে মান্থলি বা এককালীন বা কিস্তিতে জমা—দুইভাবেই সঞ্চয় করা যায়। ১৫ বছর জমা করার পর ২১ বছর বয়স পর্যন্ত অ্যাকাউন্ট সুদে বাড়তে থাকে।
সুকন্যা স্কিমের প্রধান সুবিধা
- উচ্চ সুদ (৮.২%) — বাজারের সবচেয়ে লাভজনক সুদ
- সরকারি গ্যারান্টি — বিনিয়োগ ১০০% নিরাপদ
- ট্যাক্স ছাড় — ধারা 80C অনুযায়ী বছরে ₹1.5 লাখ পর্যন্ত কর ছাড়
- ম্যাচিউরিটির টাকা পুরোপুরি করমুক্ত
- মেয়ের উচ্চশিক্ষা বা বিয়ের প্রয়োজনে টাকা তোলার সুযোগ
এই সুবিধাগুলি সুকন্যা সমৃদ্ধি যোজনাকে কন্যাশিশুর জন্য সবচেয়ে শক্তিশালী দীর্ঘমেয়াদি বিনিয়োগে পরিণত করেছে।
কীভাবে অ্যাকাউন্ট খুলবেন?
১.মেয়ের জন্মসনদ,
২.অভিভাবকের Aadhaar,
৩.PAN এবং
৪.ঠিকানা প্রমাণ নিয়ে।
দেশের যেকোনো পোস্ট অফিস বা সরকারি/বেসরকারি ব্যাঙ্কে গিয়ে SSY অ্যাকাউন্ট খোলা যায়। প্রকৃয়াটি সহজ এবং কয়েক মিনিটের মধ্যেই সম্পন্ন করা সম্ভব।
মেয়ের ভবিষ্যতের জন্য সেরা পরিকল্পনা
এখনই যদি মেয়ের বয়স ১ বছর হয় ও অ্যাকাউন্ট খোলা হয়, তাহলে ২১ বছরে সে হাতে পাবে ₹২৩ লক্ষেরও বেশি টাকা। উচ্চশিক্ষা, বিয়ে, ক্যারিয়ার—যে কোনও ক্ষেত্রে এই অর্থ তার ভবিষ্যৎকে শক্তিশালী করে তুলতে সক্ষম। মেয়ের বয়স যত কম থাকবে এবং আপনি যত তাড়াতাড়ি এই অ্যাকাউন্ট খুলবেন আপনার জমাকৃত টাকার পরিমানও অনেক হবে এবং আপনি এককালীন আরও বেশি টাকা পেয়ে যাবেন। মেয়ের বয়স ১৮ বছর হলেই আপনি এই টাকা তুলতে পারবেন। আপনি যদি এই প্রকল্পের নাম লেখান তাহলে আপনার মেয়ের ভবিষ্যৎ সুরক্ষিত হবে এবং আপনার মেয়েকে নিয়ে আর কোন চিন্তা করতে হবে না বরং আপনি আরো উপরন্ত টাকা পেয়ে যাবেন।

Our team has been engaged in professional content writing for the past 5 years. With extensive experience in creating high-quality, SEO-friendly, and reader-focused articles, we specialize in delivering accurate information on government schemes, education, jobs, technology, and news updates. Our goal is to provide clear, reliable, and engaging content that adds real value to readers while maintaining the highest editorial standards.
